ওমিক্রনের মধ্যেও স্কুল খোলা রাখতে চায় বাইডেন প্রশাসন

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ১৯:৩৪আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৯:৩৪

করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য স্কুল খোলা রাখতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য স্কুলগুলোর কোভিড পরীক্ষার সক্ষমতা বাড়াতে চায় বাইডেন প্রশাসন। এর অংশ হিসেবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিদ্যালয়গুলোকে দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানো হবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হোয়াইট হাউস ঘোষণা করেছে, স্কুলগুলো ফের নিরাপদে খোলার জন্য এই মাস থেকেই বিদ্যালয়গুলোর জন্য ৫০ লাখ র‌্যাপিড টেস্ট এবং ৫০ লাখ ল্যাব-ভিত্তিক পিসিআর পরীক্ষার ব্যবস্থা করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের সঙ্গে বসবাসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। ১১ জানুয়ারি সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (সিএসআইএস) এক আলাপচারিতায় ড. ফাউচি বলেন, করোনা নির্মূলের চিন্তা অবাস্তব।

তিনি বলেন, ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর অস্বাভাবিক, নজিরবিহীন দক্ষতার কারণে চূড়ান্তভাবে সবাই আক্রান্ত হবে।

কোভিডের সংক্রমণ ক্ষমতা, নতুন ভ্যারিয়েন্টে পরিবর্তনের দক্ষতা এবং বিপুল সংখ্যক টিকা না নেওয়া মানুষের কথা উল্লেখ করে ড. ফাউচি বলেন, ‘এই ভাইরাস নির্মূলের কোনও উপায় নেই।’

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম