করোনা নিয়েই নিউ ইয়র্কের রেস্তোরাঁয় সারাহ পেলিন

বিদেশ ডেস্ক স
২৯ জানুয়ারি ২০২২, ১৮:১৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৮:১৯

করোনা আক্রান্ত হয়েও নিউ ইয়র্কের রেস্তোরাঁয় খাবার খেয়েছেন যুক্তরাষ্ট্রের আলোচিত রাজনীতিক সারাহ পেলিন। আলাস্কার সাবেক এই গভর্নর এক সময় রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্টও ছিলেন। অথচ এমন একজন হাই প্রোফাইল রাজনীতিককেই টিকা না নিয়ে আক্রান্ত অবস্থায় রেস্টুরেন্টে খেতে দেখা গেলো। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মিডিয়াইটের প্রকাশিত ছবিতে কোভিড শনাক্ত হওয়ার পর বুধবার নিউ ইয়র্কের ইলিও’জ রেস্টুরেন্টে খাবার খেতে দেখা যায় তাকে।

এর আগে গত শনিবার রাতেও সেখানে খেয়েছিলেন সারাহ পেলিন। সেখানে তাকে শহরের নিয়ম লঙ্ঘন করে ভেতরে খেতে দেখা গেছে। অথচ নিয়ম অনুযায়ী, শুধু টিকাগ্রহীতাদের জন্যই ইনডোর ডাইনিংয়ের অনুমতি রয়েছে।

গোথামিস্ট-এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ক্যাম্পাগনোলাতেও তাকে বাইরে খেতে দেখা গেছে। করোনা নিয়েই নিউ ইয়র্কের রেস্তোরাঁয় সারাহ পেলিন

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি)-এর গাইডলাইনে সংক্রমণের বিস্তার রোধে করোনায় আক্রান্ত ব্যক্তিদের কমপক্ষে পাঁচ দিনের আইসোলেশনের কথা বলা হয়েছে।

ইলিও’জ রেস্টুরেন্টের ম্যানেজার নিউইয়র্ক টাইমসকে বলেছেন, তারা শনিবার সেখানে সারাহ পেলিনের যাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত করছে। এ ঘটনাকে রেস্টুরেন্টটির ভুল বলেও স্বীকার করেন তিনি।

ম্যানেজার জানান, সারাহ পেলিন একটি টেবিলে গিয়ে সেখানে থাকা একজন নিয়মিত গ্রাহকের সঙ্গে যোগ দেন।

ম্যানেজার লুকা গুয়াইতোলিনি জানান, আগের ঘটনার জন্য ক্ষমা চাইতে বুধবার সন্ধ্যায় ফের রেস্তোরাঁয় যান পেলিন। তিনি বলেন, ‌‘ভ্যাকসিন ম্যান্ডেট অনুযায়ী এবং আমাদের কর্মীদের সুরক্ষার জন্য, আমরা তাকে বাইরে বসিয়েছি। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত একটি রেস্তোরাঁ এবং আমরা সব বেসামরিক নাগরিকের সঙ্গে একই আচরণ করি।’

/এমপি/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের