৬ মাসের শিশুদের জন্যও করোনার টিকা আনছে ফাইজার

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৭ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৭

ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের জন্য করোনাভাইরাসের টিকা আনছে ফাইজার ও বায়োএনটেক। মঙ্গলবার ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)-এর আনুষ্ঠানিক অনুমোদন চাওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বিষয়টি সম্পর্কে অবগত সূত্র জানিয়েছে, ভ্যাকসিনটি দুই ডোজের হবে। এফডিএ-র অনুমোদন সাপেক্ষে এ মাসের শেষ নাগাদ এটি সহজলভ্য হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, এফডিএ-র পক্ষ থেকেই কোম্পানিগুলোকে এ সংক্রান্ত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, যাতে নিয়ন্ত্রকরা এ সংক্রান্ত ডাটা পর্যালোচনা শুরু করতে পারেন।

বিষয়টি নিয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাইলেও ফাইজার, বায়োএনটেক এবং এফডিএ-র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

/এমপি/
সম্পর্কিত
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক বললেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোই একমাত্র সমাধান: জাতিসংঘে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন