হুথি হামলার পর আমিরাতে যুদ্ধজাহাজ ও বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৯

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। বুধবার এক মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলারে পর দেশটির সুরক্ষায় সহায়তা করতে এসব সমরাস্ত্র মোতায়েন করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হযেছে, আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ফোনালাপের পর এসব সমরাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান হুমকি মোকাবিলায় সহায়তা দিতে এসব অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এর প্রথমবারের মতো তিন তেলকর্মী নিহত হয়।

মার্কিন বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস কোলে আমিরাতের নৌবাহিনীকে সহায়তা দিতে আবু ধাবি বন্দরে অবস্থান করবে। এছাড়া পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও মোতায়েন করা হবে।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান