আমি ক্ষমতায় থাকলে পুতিন কখনও যুদ্ধ শুরু করতেন না: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২২, ১৭:০৬আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৭:০৭

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে আঙুল তুলেছেন। ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে পুতিন কখনও একটি যুদ্ধ শুরু করতেন না। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এখবর জানিয়েছে।

এক সমাবেশে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে দূরে থাকতে হবে। এখনও মার্কিনিদের এই সংঘাত থেকে দূরে রাখার সুযোগ রয়েছে বাইডেনের।

ট্রাম্প বলেন, বাইডেনের সব দুর্বলতা, ভীরুতা ও অযোগ্যতার পরও তার সামনে আমেরিকানদের রক্তাক্ত যুদ্ধে না জড়িয়ে এই ট্র্যাজেডি বন্ধের পথ রয়েছে।

তিনি ধারণা করছেন, এই আক্রমণ অব্যাহত থাকলে তা আরেকটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে। বলেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। কী ঘটছে তা আমি দেখছি। কারণ আপনারা যদি মনে করেন পুতিন থেমে যাবেন, তাহলে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হবে। পুতিন এটি মেনে নেবেন না এবং তার সঙ্গে কথা বলার মতো কেউ নেই আমাদের।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাইডেন। পুতিন, তার মন্ত্রী ও রুশ ধনকুবেরদের নিশানা করা হয়েছে নিষেধাজ্ঞা। সম্প্রতি রুশ তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিও এর আওতায় এসেছে।

ভেনেজুয়েলা, ইরান ও সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সমালোচনা করেছেন ট্রাম্প। 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম