ন্যাটো মহড়ার সময় যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০২২, ১০:২৭আপডেট : ১৯ মার্চ ২০২২, ১০:২৭

যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রশিক্ষণ চলার মধ্যে নরওয়েতে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার নরওয়ের উদ্ধারকারী বাহিনী জয়েন্ট রেসকিউ কো অর্ডিশন সেন্টার (জেআরসিসিসি) জানিয়েছে, এসময় বিমানটিতে চার আরোহী ছিলেন।

ভি-২২ ওসপ্রে বিমানটি ন্যাটো প্রশিক্ষণে অংশ নিচ্ছিলো। কোল্ড রেসপন্স নামে এই প্রশিক্ষণ মহড়ার মধ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৬.২৬ মিনিটে বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে জেআরসিসি।

বিমানটি প্রশিক্ষণে অংশ নিয়ে সন্ধ্যা ছয়টায় অবতরণের কথা ছিল। তবে ওই এলাকায় খারাপ আবহাওয়া চলছিল আর পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে।

জেআরসিসি’র এক মুখপাত্র বলেন, ‘আমরা আকাশ থেকে বিমানটি খুঁজে পেয়েছি। জরুরি সংকেত পাওয়ার পর এটি পাওয়া যায়।’ তবে বিমানটির আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি বলে জানান ওই মুখপাত্র।

উল্লেখ্য, মার্কিন সামরিক বিমানটি ন্যাটোর স্থল, নৌ এবং আকাশ মহড়ায় অংশ নিচ্ছিলো। ১০ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত কোল্ড রেসপন্স নামের এই মহড়া চলছে। স্নায়ু যুদ্ধ পরবর্তী সময় থেকে নরওয়ের নেতৃত্বে এই নামে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। এতে ন্যাটো দেশগুলোর ৩০ হাজার সেনা, ২২০টি বিমান এবং ৫০টিরও বেশি জাহাজ অংশ নেয়।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম