আন্তর্জাতিক সংঘাতের আশঙ্কা বাড়ছে: শীর্ষ মার্কিন জেনারেল

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২২, ১৯:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯:৩৩

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা আইনপ্রণেতাদের বলেছেন, পৃথিবী আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠছে এবং অর্থবহ আন্তর্জাতিক সংঘাতের আশঙ্কা বাড়ছে, কমছে না। মঙ্গলবার মার্কিন পার্লামেন্টের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে অংশ নিয়ে চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফ জেনারেল মার্ক মিলে এসব কথা বলেন।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো পার্লামেন্টের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে অংশ নেন মার্ক মিলে এবং পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন। পেন্টাগনের দুই শীর্ষ কর্মকর্তা বলেন, চীন ও রাশিয়া থেকে উল্লেখযোগ্য হুমকি রয়েছে। ইউক্রেনে মার্কিন অস্ত্র প্রবাহ অব্যাহত রাখার পক্ষেও মত দেন তারা।

মার্ক মিলে বলেন, তার ৪২ বছরের সামরিক জীবনে ইউক্রেনে রুশ আগ্রাসন হচ্ছে শান্তির প্রতি, ইউরোপের নিরাপত্তার প্রতি এবং সম্ভবত পৃথিবীর প্রতি সবচেয়ে বড় হুমকি। তবে ইউক্রেনের পাশে দাঁড়াতে বিশ্বজুড়ে যে সংহতি দেখা গেছে তা হৃদয়গ্রাহী বলেও উল্লেখ করেন তিনি।

মার্ক মিলে বলেন, আমরা বর্তমানে দুইটি বিশ্ব শক্তির মোকাবিলা করছি: চীন ও রাশিয়া, প্রত্যেকেই উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা নিয়ে উভয়েই বর্তমানে প্রচলিত নিয়ম মাফিক বিশ্ব ব্যবস্থা মৌলিকভাবে বদলাতে চায়। তিনি বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে প্রবেশ করছি যা আরও অস্থিতিশীল হয়ে উঠছে এবং উল্লেখযোগ্য আন্তর্জাতিক সংঘাতের আশঙ্কা বাড়ছে, কমছে না’।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম