নিউ ইয়র্কের সুপার মার্কেটে বন্দুক হামলা, নিহত ১০

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২২, ০৮:২৮আপডেট : ১৫ মে ২০২২, ০৮:৪১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ মে) বিকালে বাফেলো শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে ঢুকে গুলি চালায় ১৮ বছর বয়সী এক তরুণ। অভিযুক্তকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। এমন ঘটনাকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, শনিবার ব্যস্ত সুপার মার্কেটটিতে প্রবেশ করে ওই তরুণ। সে এই হামলা লাইভে সম্প্রচারের জন্য একটি ক্যামেরা ব্যবহার করে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনাকে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ‘হিংসাত্মক চরমপন্থা’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে।

এ ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাফেলো শহরের এফবিআইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা স্টিফেন বেলিঙ্গিয়া। স্থানীয় পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগ্লিয়া বলেন, অভিযুক্ত হামলাকারীকে ওই এলাকায় গাড়ি নিয়ে কয়েক ঘণ্টা ঘুরতে দেখা যায়। তার বন্দুকের হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের বেশির ভাগই কৃষ্ণাঙ্গ। হামলায় আহত হয়েছেন আরও তিন জন। এদের সবাই সুপার মার্কেটে কাজ করতেন।

হত্যার অভিযোগে আটক অভিযুক্তকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রায় এমন বন্দুক হামলার ঘটনা ঘটে। অস্ত্র ব্যবহারে সরকার কঠোর অবস্থানে না যাওয়ায় এমন ঘটনা বাড়ছে।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান