হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২২, ১১:০২আপডেট : ১৭ মে ২০২২, ১১:০৪

মার্কিন বিমান বাহিনী জানিয়েছে তারা সফলভাবে একটি হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সোমবার এই ঘোষণা দেওয়া হয়েছে। অস্ত্রটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত ছুটতে পারে।

গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে অস্ত্রের পরীক্ষাটি চালানো হয়। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, বি-৫২ বোমারু বিমান থেকে আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য র‌্যাপিড রেসপন্স উইপন (এআরআরডব্লিউ) ছোড়া হয়।

ওই বিবৃতিতে বলা হয়, ‘বিমান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এআরআরডব্লিউ এর জ্বালানি সক্রিয় হয় এবং এটি প্রত্যাশিত সময় ধরে জ্বলতে থাকে এবং শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতি অর্জন করে।’

শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও কয়েকটি দেশও হাইপারসনিক অস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। গতির কারণে এই অস্ত্র শনাক্ত এবং ঠেকানো কঠিন।

মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় নিশানায় ইতোমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, চীন এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে গত বছরের অক্টোবরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর কথা অস্বীকার করে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম