বাসায় তেলাপোকা ছাড়তে দিলে মিলবে লক্ষাধিক টাকা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২২, ১৬:৪০আপডেট : ১৪ জুন ২০২২, ১৬:৪০

ঘরে তেলাপোকা নিয়ে বসবাস করা অনেকের কাছেই চ্যালেঞ্জিং মনে হতে পারে। পোকামাকড়ের উৎপাতে বেশিরভাগ মানুষই বিরক্ত হলেও কেউ কেউ আবার একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। ক্যাটসারিডাফোবিয়া বা তেলাপোকার ভয়ে ভোগেন অনেকে। তবে এসব ছাপিয়ে এবার বাসায় তেলাপোকা ছাড়তে দিলে নগদ লক্ষাধিক টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে দ্য পেস্ট ইনফরমার নামের যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাভিত্তিক একটি কোম্পানি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

তেলাপোকার উপদ্রব দূর করার নতুন পদ্ধতির কার্যকারিতা পরীক্ষার জন্যই এই অফারটি দেওয়া হচ্ছে।

এতে বলা হয়েছে, বাড়িতে ১০০টি তেলাপোকা ছাড়তে দিলে মালিককে দুই হাজার ডলার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় এক লাখ ৮৮ হাজার ৬৩৪ টাকা।

এক্ষত্রে অবশ্য একটি শর্ত দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, তেলাপোকা ছাড়ার জন্য নগদ অর্থ পেতে অবশ্যই বাড়ির মালিক কিংবা মালিকের কাছ থেকে লিখিত অনুমতিপ্রাপ্ত হতে হবে। বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর। পরীক্ষা চলাকালে বাড়ির লোকজন অন্য কোনও উপায়ে তেলাপোকা দমনের চেষ্টা করতে পারবেন না।

পাঁচ থেকে ছয়টি  বাড়ির মালিককে মাসব্যাপী এই পরীক্ষা চালানোর সুযোগ দেওয়া হবে।

তেলাপোকার উপদ্রব বড় শহরগুলোতে এমনিতেই একটি একটি অস্বস্তিকর সাধারণ পারিবারিক সমস্যা, বিশেষত যেখানে তাপমাত্রা বেশি। এমন বাস্তবতায় বাসায় তেলাপোকা ছাড়তে দেওয়ার বিনিময়ে অর্থ দেওয়ার ওই ঘোষণা দিয়েছে মার্কিন কোম্পানিটি।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম