শান্তিতে নোবেল পুরস্কারের মনোনীতদের তালিকায় ডোনাল্ড ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:১৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:০১

মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের জন্য সোমবার খুব ভালো একটা দিন ছিল না। সপ্তাহখানেক ধরে রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে এগিয়ে থাকার পরও প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের কাছে হারার ফলে তার বিখ্যাত ‘পরাজিত’ বাণীটিই তার ওপর আছড়ে পড়ে। কিন্তু তারপর দিন মঙ্গলবার জানা গেল, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীতদের দীর্ঘ তালিকায় রয়েছে ট্রাম্পের নাম। যে তালিকার মধ্যে রয়েছেন পোপ ফ্রান্সিস ও আইএসের হাতে ধর্ষিতা ও বেঁচে যাওয়া এক নারী।
ককাসের আগে বেশ কিছু জ্বালাময়ী ও বিভেদ সৃষ্টিকারী মন্তব্য করার পর ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় স্থান পেলেন। যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের নিষেধাজ্ঞার কথা বলে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এছাড়া তিনি অভিবাসী ও মেক্সিকান অভিবাসীদের নিয়ে বিভিন্ন মন্তব্যও করে সমালোচিত হয়েছেন। তার আরেকটি বিতর্কিত মন্তব্য হচ্ছে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তে তিনি ‘সুন্দর বড় দেয়াল’ নির্মাণ করবেন।
ওসলো পিস রিসার্চ ইন্সটিটিউটের প্রধান ও নোবেল পর্যবেক্ষক ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানান, ২০১৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন, সাবেক গুপ্তচর এডওয়ার্ড স্নোডেন, কলম্বিয়ার শান্তি আলোচনার মধ্যস্ততকারী, যুক্তরাষ্ট্রের বিদ্যুতমন্ত্রী আর্নেস্ট মনিজ ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।
হার্পভিকেন দাবি করেন, যুক্তরাষ্ট্রের একজন মনোনয়নকারীর একটি চিঠি তিনি দেখেছেন যাতে ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে,  চরমপন্থী ইসলাম, আইএস, পারমাণবিক ইরান ও কমিউনিস্ট চীনকে মোকাবেলায় ট্রাম্পের তেজস্বী আদর্শ একটি বড় অস্ত্র।

তিনি দাবি করেন, যাদের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কোনও সম্ভাবনা নেই, তাদের একজন হলেন ট্রাম্প।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের জানায়, কয়েক হাজার লোক নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের জন্য নাম প্রস্তাব করতে পারেন। নরওয়ের নোবেল কমিটি এর মধ্যে মাত্র দুই শতাধিক ব্যক্তিকে প্রাথমিক মনোনীতদের তালিকায় রাখে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের