অবশেষে বন্দুক নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২২, ০৯:৫০আপডেট : ২৭ জুন ২০২২, ১৩:১১

গত তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণে একটি বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার স্বাক্ষরের পর বাইডেন বলেন, ‘আমি যা চেয়েছিলাম তার সবটা হয়তো করতে পারবে না এই বিলটি। কিন্তু এতে সেই পদক্ষেপগুলো রয়েছে যে কথা দীর্ঘ সময় ধরে বলে আসছি আমি। এতে জীবন বাঁচাবে’।

যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা বেড়ে যাওয়ায় সম্প্রতি মার্কিন সিনেটে বিলটি পাস হয়। এটিকে প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ১৫ রিপাবলিকান সদস্য যোগ দিলে বিলটি ৬৫-৩৩ ভোটে পাস হয়। এতদিন প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় ছিল। 

জি-৭ সম্মেলনে যোগ দিতে ইউরোপের যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বহুল আলোচিত বিলে স্বাক্ষর করেন। ফলে আইনে পরিণত হলো। গুলিবিদ্ধদের পরিবারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমাদের কাছে তাদের বার্তা ছিল কিছু করার। আজ আমরা করেছি। আমি জানি, আরও অনেক কাজ বাকি। তবে আশা ছাড়ছি না'।

বিলে হুমকি হিসেবে বিবেচিত মানুষের কাছ থেকে আগ্নেয়াস্ত্র অপসারণের জন্য ‘রেড ফ্ল্যাগ’ আইন বাস্তবায়নে অঙ্গরাজ্যগুলোকে উৎসাহিত করার জন্য অর্থায়নের আহ্বান জানানো হয়েছে। এই আইনে মানসিক স্বাস্থ্য কর্মসূচি এবং স্কুল নিরাপত্তা উন্নয়নের জন্য ১৫ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আইনটিতে অবিবাহিত ঘনিষ্ঠ সহযোগীদের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের কাছে বন্দুক বিক্রি আটকাতে কথিত ‘বয়ফ্রেন্ড লুপহোল’ বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন আইনে ২১ বছরের কম বয়সের বন্দুক ক্রেতাদের অতীত ইতিহাস কঠোরভাবে খতিয়ে দেখা হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় ১০ জন এবং টেক্সাসের এক প্রাইমারি স্কুলে ১৯ শিক্ষার্থী নিহতের ঘটনায় বন্দুক আইন কঠোর করার দাবি ওঠে দেশজুড়ে। এরপরই এই অস্ত্র আইন সংস্কারের বিষয়টি সামনে আসে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী