যুক্তরাষ্ট্রে একদিনে ৬ শতাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ১৮:২৩আপডেট : ২৮ জুন ২০২২, ১৮:২৩

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার ৬৬৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়বেন। এয়ারলাইন ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার-এর তথ্য অনুসারে, মঙ্গলবার দেশটিতে ৬৬৯টি ফ্লাইট বাতিল হয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

যাত্রীদের দুর্ভোগ এখানেই শেষ হয়নি। ছয় শতাধিক ফ্লাইট বাতিল ছাড়াও বিলম্বিত হয়েছে অন্তত ৪৩২টি ফ্লাইট।

ডেল্টা এয়ারলাইন্স বাতিল করেছে ১৯২টি ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে ৮০টি। ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ১১৩টি ফ্লাইট এবং বিলম্বিত তালিকাভুক্ত রয়েছে ৪৩টি। আমেরিকান এয়ারলাইন্স বাতিল করেছে ৫১টি এবং বিলম্বিত ৭২টি ফ্লাই।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাত গ্রীষ্মের শুরু থেকে বিভিন্ন সমস্যায় পড়েছে। বিশেষ করে কর্মী স্বল্পতার কারণে কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো।

মহামারিতে বিমান যাতায়াত কমে আসার কারণে বিভিন্ন কোম্পানি অনেক কর্মী ছাঁটাই করেছিল। কিন্তু এখন চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী স্বল্পতায় ভুগতে শুরু করেছে এয়ারলাইন্সগুলো।  

নিউ ইয়র্ক টাইমস-এর ভ্রমণ সম্পাদক অ্যামি ভিরশাপ বলেছেন, সবচেয়ে বড় ইস্যু হলো কোম্পানিগুলোর সামর্থ নেই। পাইলট, টিএসএ, চেকপয়েন্ট, এয়ারপোর্টের ভেন্ডর, ব্যাগেজ হ্যান্ডলার, গ্রাউন্ড স্টাফ বা ফ্লাইট অ্যাটেন্টডেন্টস-এর সংখ্যা প্রয়োজন অনুসারে বাড়াতে পারেনি। কর্মী নিয়োগেও তারা জটিলতায় পড়ছে।

আসন্ন ৪ জুলাইয়ের ছুটির দিনে ফ্লাইট জটিলতা আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন পরিবহনমন্ত্রী পিট বুটিগিয়েগ এয়ারলাইন্সগুলোকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম