অবশেষে তাইওয়ান সফরে যাচ্ছেন মার্কিন স্পিকার?

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২২, ১৭:৪৭আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৭:৪৭

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি রবিবার তার বহুল আলোচিত এশিয়া সফর শুরু করেছেন। স্পিকারের দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ন্যান্সি পেলোসি। তবে সোমবার যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এশিয়া সফরের অংশ হিসেবে পেলোসি তাইওয়ানেও যাবেন বলে আশা করা হচ্ছে।

শেষ পর্যন্ত পেলোসি তাইওয়ানে যাত্রাবিরতি করলে গত ২৫ বছরের বছরের মধ্যে এটিই হবে দেশটিতে কোনও মার্কিন হাউজ স্পিকারের প্রথম সফর।

তাইওয়ানের একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন স্পিকার দেশটিতে রাত্রিযাপন করবেন বলে আশা করা হচ্ছে। তবে ঠিক কখন তিনি দেশটিতে পৌঁছাবেন সেটি স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা চীনের যেকোনও গতিবিধি পর্যবেক্ষণ এবং এই অঞ্চলকে সুরক্ষিত রাখতে রাতদিন কাজ করে যাচ্ছেন।

ন্যান্সি পেলোসির দফতর জানিয়েছে, সফরে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং গণতান্ত্রিক শাসনের ওপর দৃষ্টি নিবদ্ধ করবেন মার্কিন স্পিকার।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম