চীন-ভারতের বিতর্কিত সীমান্তে মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ১৩:২৩আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৩:২৩

চীনের সঙ্গে বিতর্কিত সীমান্তের একশ’ কিলোমিটারের কম দূরত্বের মধ্যে ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের উত্তরাখন্ড রাজ্যের আউলিতে দশ হাজার ফুট উচ্চতায় অক্টোবরের মাঝামাঝি সময়ে এই মহড়া অনুষ্ঠিত হবে।

ওই মহড়া সম্পর্কে অবগত ভারতের এক সিনিয়র সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যৌথ মহড়ায় অতি উচ্চতায় যুদ্ধের প্রশিক্ষণের দিকে মূল নজর দেওয়া হবে।

ভারত ও চীনের বিতর্কিত সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত আউলি। যুদ্ধ আভাস নামে পরিচিত ভারত-যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ মহড়ার ১৮তম সংস্করণের অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হবে।

২০২০ সালের জুনে চীন-ভারত সীমান্তে প্রাণঘাতী সংঘাতের পর থেকে দুই দেশের সম্পর্কে অবনতি হয়েছে। এই সংঘাতে ভারতের প্রায় ২০ সেনা ও চীনের চার সেনা নিহত হয়। এছাড়া সম্প্রতি সীমান্তবর্তী প্যাংগং তাসো লেক এলাকায় চীন একটি সেতু নির্মাণ করায় উত্তেজনা আরও বেড়েছে। এই পদক্ষেপকে অবৈধ দখলকারীত্ব হিসেবে আখ্যায়িত করেছে ভারত সরকার।

এই বছর ভারত সফরের সময় মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডার জেনারেল চার্লস ফ্লিন বিতর্কিত সীমান্তে চীনের সেনা সমাবেশকে ‘ভীতিকর’ বলে বর্ণনা করেন।

যৌথ মহড়ার বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মুখপাত্র বলেন, ভারতের সঙ্গে অংশীদারিত্ব ‘অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান’।

সূত্র: সিএনএন

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী