ক্যাপিটল হিলে তাণ্ডব: পুলিশ সার্জেন্টের ৭ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১২:৩১আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:৩৮

২০২১ সালের ৬ জুন ক্যাপিটল হিলে তাণ্ডবে জড়িত থাকায় সাবেক মার্কিন পুলিশ সার্জেন্টেকে ৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাজার বিষয়টি জানিয়েছেন মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী সহিংসতায় সরকারি কার্যক্রম এবং ন্যায়বিচারে বাধাসহ ছয়টি ফৌজদারি অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হন ভার্জিনিয়ার পুলিশ সার্জেন্ট থমাস রবার্টন। তবে রবার্টসনকে আট বছরের সাজা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন প্রসিকিউটররা।

রায়ে বলা হয়, পূর্ণ মেয়াদ সাজা কাটানোর পর মুক্তি পেলেও তিন বছর থমাসকে নজরদারিতে রাখা হবে। আইনজীবীরা ৮ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিলেন। নিজস্ব অস্ত্র থেকে গুলি ছুড়েছিলেন তিনি। একই সঙ্গে সহিংসতায় উসকানির অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে।

সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে পরাজয়ের স্বাদ নিতে হয় ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনের ফলাফলে জালিয়াতির অভিযোগ তুলেন তিনি। এরপরই ২০২১ সালের ৬ জানুয়ারিতে তার ইশারায় ক্যাপিটল তাণ্ডব চালায় রিপাবলিকান সমর্থকরা। নজিরবিহীন ওই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ