ইউক্রেনের স্বাধীনতা দিবসে বাইডেনের উপহার, ৩০০ কোটি ডলার সামরিক সহযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২২, ১৯:৪৫আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৯:৪৫

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য আরও প্রায় ৩০০ কোটি ডলারের সামরিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন। বুধবার তিনি এই ঘোষণা দেন। ইউক্রেনের ৩১ তম স্বাধীনতা দিবসে তিনি এই ঘোষণা দিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

এক বিবৃতিতে বাইডেন বলেন, এখন পর্যন্ত ইউক্রেনকে দেওয়া বৃহত্তম নিরাপত্তা সহযোগিতা ঘোষণা করতে পেরে আমি গর্বিত। ২.৯৮ বিলিয়ন (২৯৮ কোটি) ডলারের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হবে ইউক্রেন নিরাপত্তা সহযোগিতা উদ্যোগের আওতায়।

বাইডেন আরও বলেন, এই সহযোগিতার ফলে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কামান ব্যবস্থা, গোলাবারুদ, পাল্টা হামলার চালানোর ড্রোন ও রাডার কিনতে পারবে যা দিয়ে দীর্ঘমেয়াদে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে।

এই সহযোগিতা রসদ ও অস্ত্র কেনাসহ যুদ্ধের তাৎক্ষণিক ব্যয় হিসেবে ব্যবহার করা যাবে। এটি প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি (পিডিএ) সহযোগিতা থেকে ভিন্ন। পিডিএ-এর আওতায় মার্কিন সেনাবাহিনীর অস্ত্রের মজুত থেকে ইউক্রেনের জন্য অস্ত্র ও গোলাবারুদ পাঠাতে পারেন।

শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর পিডিএ-এর আওতায় ইউক্রেনের জন্য সর্বশেষ সামরিক সহযোগিতা ঘোষণা করে। এর আর্থিক মূল্য প্রায় ৭৭৫ মিলিয়ন ডলার। এতে থাকছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, কামান, গোলাবারুদ। এছাড়া আছে মাইন অপসারণের যান।

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিরোধের প্রশংসাও করেছেন বাইডেন। তিনি বলেন, ছয় মাসের অবিরাম হামলা ইউক্রেনীয় গর্ব আরও বাড়িয়েছে। আজ এবং প্রতিদিন, আমরা ইউক্রেনীয় জনগণের পাশে আছি।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান