চীনা হুমকি উপেক্ষা করে তাইওয়ানে মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ২২:৩০আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২২:৩০

যুক্তরাষ্ট্রের সিনেটের কমার্স অ্যান্ড আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ও সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন তাইওয়ান পৌঁছেছেন। বৃহস্পতিবার তিনি একটি মার্কিন সামরিক বিমানে তাইপেতে অবতরণ করেন। তাইওয়ান সফর না করতে মার্কিন কর্মকর্তাদের প্রতি চীনের হুমকির উপেক্ষা করে এই মাসে তৃতীয় মার্কিন কর্মকর্তা দ্বীপটিতে আসলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ হিসেবে মনে করে চীন। যদিও চীনের এই দাবির তীব্র বিরোধিতা করে আসছে তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। আগস্টের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর দ্বীপটি ঘিরে সামরিক মহড়া আয়োজন করে চীন।

তাইওয়ানের সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার তিনি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করবেন।

টেনেসি থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর ব্ল্যাকবার্ন আগস্টের শুরুতে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ হয়েছিল চীন। সফরের পর প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে মহড়া করে বেইজিং। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে বেশ কিছু সহযোগিতা বাতিল করা হয়। তার সফরের প্রায় এক সপ্তাহ পর পাঁচ মার্কিন আইনপ্রণেতার একটি দল তাইওয়ান পৌঁছায়।

তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের।  

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম