আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালে প্রেসবক্সে মার্কিন সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ১৬:২২আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৬:২২

প্রখ্যাত মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াল মারা গেছেন। শুক্রবার রাতে কাতারে আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালে প্রেসবক্সে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেছেন, শুক্রবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের খবর সংগ্রহের সময় তিনি ‘পড়ে’ যান।

কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটির এক মুখপাত্র বলেছেন, মিডিয়া কর্মীদের জন্য নির্ধারিত এলাকায় অসুস্থবোধ করেন ওয়াল। সেখানে তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। পরে তাকে হামাদ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল।

মার্কিন ফুটবল ফেডারেশন টুইটারে বলেছে, গ্রান্ট ওয়ালের মৃত্যুর সংবাদ শোনার পর পুরো মার্কিন সকার পরিবারের মন ভেঙে গেছে। তিনি ফুটবলকে জীবনের কাজ হিসেবে পরিণত করেছিলেন। তার দারুণ লেখা আমাদের সঙ্গে থাকবে না, এতে আমরা মর্মাহত।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ওয়ালের পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হয়েছে। বিশ্বকাপের আয়োজকরা কাতারের মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে।

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল নিয়ে সংবাদ লিখে আসছিলেন ওয়াল। তিনি ১১টি বিশ্বকাপ কাভার করেছেন। ক্রীড়াবিষয়ক বেশ কয়েকটি বইও লিখেছেন। চলতি সপ্তাহে তিনি জন্মদিন পালন করে কাতারে।  

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম