গুগলের ভুলে 'মুসলিমরা সন্ত্রাসবাদ সমর্থন করে'

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩০

গুগলের ভুলে 'মুসলিমরা সন্ত্রাসবাদ সমর্থন করে' সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের এক ‘ভয়ংকর ভুল’ মুসলমানদের সন্ত্রাসবাদের সমর্থক বানিয়ে দিয়েছে। গুগল সার্চে "Muslims report terrorism"- লিখতে গেলে ওঠে আসছিল "Muslims Support terrorism"। অবশ্য এ ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গেই গুগুল তা সংশোধন করে নিয়েছে।
গুগল দাবি করেছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা ম্যানুয়ালি করা হয়নি। গুগলের অটো কারেকটিংয়ের কারণে এটা ঘটেছে। সার্চ ইঞ্জিনের পক্ষ থেকে বলা হয়, প্রচুর মানুষ "Muslims support acts of terror" লিখে গুগলে সার্চ করেন। গুগলের অ্যালগরিদম অটো কারেকটিং ব্যবস্থার কারণে "Muslims report terrorism"-এর জায়গায় "Muslims Support terrorism” চলে আসে। আপাতত গুগল সার্চের অটো কারেকশন তুলে দেওয়া হয়েছে।
ব্লগার হিন্দ মাক্কি প্রথম বিষয়টি লক্ষ্য করেন। মুসলিম সম্প্রদায়ের বহু মানুষও সন্ত্রাসের অভিযোগ করেন বিষয়টি খুঁজতে গিয়ে তিনি লিখেন, "Muslims report terrorism"। তাতেই বিভ্রান্তি ধরা পড়ে।
মাক্কি বলেন, প্রথমে হাসি পেলেও পরে খারাপ লাগে। আমি জানি এটা গুগলের ভুল নয়। খারাপ লাগার কারণ হলো এ থেকে প্রমাণিত হয় পৃথিবীর বিশাল সংখ্যক মানুষ মনে করেন মুসলমানরা সম্প্রদায় সন্ত্রাসবাদকে সমর্থন করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম