১৬ বছর ধরে কাজ করা কর্মীকে ভোর ৩টায় ছাঁটাই করলো গুগল

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৩, ২০:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২০:৩৩

গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। টেক জায়ান্ট কোম্পানিটির সিইও সুন্দর পিচাইয়ের এক মেমোর মাধ্যমে ছাঁটাইয়ের বিষয়টি কর্মীদের অবহিত করা হয়।

ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাস্টিন মুর রয়েছেন। তিনি সাড়ে ষোল বছর ধরে গুগলে কাজ করছেন। ভোর ৩টায় তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হওয়ার পর তাকে ছাঁটাই করা হয়।

সোশাল মিডিয়ায় মুর লিখেছেন, সাড়ে ষোল বছরের বেশি সময় ধরে গুগলে কাজ করার পর আমাকে স্বয়ংস্ক্রিয় অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভিশনের মধ্য দিয়ে যেতে হয়েছে আজ (২০ জানুয়ারি) ভোর ৩টায়। ১২ হাজার সৌভাগ্যবান কর্মীর একজন আমি। এর বাইরে আমার কাছে কোনও তথ্য নেই। কারণ আমি অন্য কোনও তথ্য পাইনি।

গুগলে কাজ করার সময়টুকুকে মুর মোটাদাগে চমৎকার হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি ও তার টিম যে কাজ করেছে সেজন্য তিনি গর্বিত।

ওই পোস্টে মুর লিখেছেন, এর মাধ্যমে সামনে আসলো কাজ জীবন নয়। গুগলের মতো বড় কোম্পানির কাছে মুখহীন কর্মীরা শতভাগ বাতিলযোগ্য। জীবনকে ভালোবাসুন, কাজকে নয়।

গুগলের সিইও সুন্দর পিচাই কর্মীদের প্রতি লেখা বার্তায় ছাঁটাইয়ের সব দায় নিজের বলে স্বীকার করেছেন। গুগলের তথ্য তথ্য অনুসারে, এই ছাঁটাই বৈশ্বিক। মার্কিন কর্মীদের ওপর এর প্রভাব তাৎক্ষণিক পড়বে।

ছাঁটাই হওয়া কর্মীদের ২০২২ সালের বোনাস ও অবশিষ্ট ছুটির সময়ের প্রাপ্য মজুরি প্রদান করবে গুগল।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী