গ্রেফতার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ১০:১৩আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১০:১৯

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নিজেই শঙ্কা প্রকাশ করে বলেছেন, তিনি আগামী মঙ্গলবার গ্রেফতার হতে পারেন। এ অবস্থায় তার গ্রেফতার ঠেকাতে সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চেপে যেতে গোপনে অর্থ প্রদান করেন তিনি। ওই অভিযোগে জড়িত একটি মামলায় গ্রেফতার হতে পারেন সাবেক প্রেসিডেন্ট। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে, ট্রাম্প তার তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। অভিযোগ প্রমাণ হলে তিনিই প্রথম  সাবেক কোনও মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় গ্রেফতার হবেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্পের পক্ষ থেকে বড় অংকের টাকা ঘুষ দেওয়া হয়। এমন অভিযোগ নিয়ে নিউইয়র্কের প্রসিকিউটররা গত পাঁচ বছর ধরে তদন্ত করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনও অভিযোগ প্রমাণ হয়নি। প্রতিটি অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন ট্রাম্প।

এ নিয়ে মার্কিন রাজনীতিতে ট্রাম্পের সুনাম তলানিতে ঠেকে। গত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেও ২০২৪ সালে ফের লড়াইয়ের কথা জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও মনোনয়ন পেতে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিজ্ঞা করেছেন। সূত্র: বিবিসি, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
কানাডার সঙ্গে চুক্তি করেই শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই
সর্বশেষ খবর
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
বার কাউন্সিল পরীক্ষায় প্রতারণা: দুই প্রার্থী আজীবন নিষিদ্ধ
বার কাউন্সিল পরীক্ষায় প্রতারণা: দুই প্রার্থী আজীবন নিষিদ্ধ
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
অন্ধকারের ভেতর আলো 'জানালাবিহীন ঘর'
স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্যও জানাতে হবে বিএফআইইউকে
স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্যও জানাতে হবে বিএফআইইউকে
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা