চীনের হুমকি সত্ত্বেও সাইয়ের সঙ্গে বৈঠকে মার্কিন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ১৬:১১আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৬:১৬

চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। বুধবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সাক্ষৎ করেন তারা।

লাতিন আমেরিকার দুই দেশ সফর শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতিতে মার্কিন স্পিকার ম্যাকার্থির সঙ্গে দেখা করেন স্বায়ত্বশাসিত দ্বীপের প্রেসিডেন্ট সাই।

মঙ্গলবার সাই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাকে স্বাগত জানাতে জড়ো হন অনেকে। সেখানে চীনপন্থি বিক্ষোভকারীরাও ভিড় করে এবং ‘এক চীন’ বলে স্লোগান দেন তারা।

স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন। অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তাইপের যেকোনও আনুষ্ঠানিক বৈঠকেও বাঁধা দিয়ে আসছে বেইজিং। সাইয়ের সঙ্গে ম্যাকার্থির বৈঠকের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে চীন জানায়, ‘আগুন নিয়ে খেলছেন ম্যাকার্থি’।

গত বছর বেইজিংয়ের হুমকি উপেক্ষা করে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। প্রতিবাদে তাইওয়ান প্রণালীর আশপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এতে তাইওয়ানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় চীনের। সূত্র: এএফপি

/এটি/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি