যৌন হয়রানির মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৩, ১৪:৪৬আপডেট : ১০ মে ২০২৩, ১৬:০১

নব্বই দশকে নিউ ইয়র্কে কলামিস্ট ই জিন ক্যারলকে যৌন হয়রানি ও মানহানির অভিযোগের প্রমাণ পেয়েছে ম্যানহাটনের ফেডারেল আদালতের জুরি বোর্ড। ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ ডলার জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত। যৌন হয়রানির জন্য প্রথমবার অভিযুক্ত হলেন তিনি। তবে এর বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

ছয় জন পুরুষ ও তিন নারীর সমন্বয়ে গঠিত জুরি বোর্ড মঙ্গলবার তিন ঘণ্টা আলোচনার পর সিদ্ধান্তে পৌঁছান। রায়ের পর ভুক্তভোগী কলামিস্ট বিবৃতিতে বলেন, 'আজ বিশ্ব প্রকৃত সত্যটা জেনেছে।'

যদিও ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণ হয়নি। সিএনএন জানিয়েছে, সম্মতি ছাড়া শারীরিক স্পর্শের জন্য ২০ লাখ এবং মানহানির জন্য ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

দুই সপ্তাহ ধরে চলা বিচার কার্যক্রমে অংশ নেননি ট্রাম্প। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। রায়ের পর ট্রুথ সোশ্যালে বলেন, আমি একদমই জানি না কে এই নারী। এই রায় অপমানজনক। এটি ষড়যন্ত্র।

উল্লেখ্য, ১৯৯৬ সালে নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে কলামিস্ট ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন এবং বিষয়টি মিথ্যা হিসেবে আখ্যা দেন ট্রাম্প। এমন অভিযোগ এনে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন ক্যারল।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের