নিউ ইয়র্কে ‘বৈশাখী রেস্তোরাঁয়’ বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৩, ১১:২৬আপডেট : ০৪ জুন ২০২৩, ১১:৩১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বৈশাখী রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার বিকালে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। এতে আহত হন একজন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, শনিবার বিকালে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত বৈশাখী রেস্তোরাঁয় ৩টা ৩০ এর দিকে লাল হুডি ও কালো মাস্ক পরা একজন বন্দুক নিয়ে ঢুকে পড়ে। এই পরিস্থিতি দেখে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

ভিডিওতে আরও দেখা যায়, ভেতরে থাকায় একটি শিশুকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যান একজন নারী। বন্দুকধারীর ছোড়া একটি গুলি কাঁচে লাগে। এরপর কাউন্টারের পেছনে দৌড়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে হামলাকারী।

ঘটনাস্থলে নিরাপত্তা সদস্যরা, ছবি: নিউ ইয়র্ক পোস্ট

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তদন্তে নেমেছে গোয়েন্দারা।

একজন কর্মচারী বলেন, 'গুলি চালানোর সময় আমি রেস্তোরাঁর পেছনে কাজ করছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। প্রথমে বুঝতে পারিনি গুলি নাকি অন্যকিছু।'

সন্দেহভাজন হামলাকারী এখনও আটক হয়নি। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান