যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে নিহত ৩

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৭

যুক্তরাষ্ট্রের লুজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যে মঙ্গলবার শক্তিশালী ঝড় ও টর্নোডোর আঘাতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এছাড়া ঘরবাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান,পানির টাওয়ারসহ বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার সন্ধ্যায় আরও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে,লুজিয়ানায় একটি ভ্রাম্যমাণ বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে নিহত ৩

লুজিয়ানার একজন সরকারি কর্মকর্তা লিবি হোটার্ড জানান, সেখানে ঝড়ের আঘাতে দুই জন মারা গেছেন। ঝড়ের সময় তারা নিউ অরলেন্স থেকে ৫০ মাইল (৮০কিলোমিটার) পশ্চিমে সেন্ট জেমস প্যারিশের ভ্রাম্যমাণ বাড়িতে অবস্থান করছিলেন। ঝড়ে এই অঞ্চলটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও কোনও এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

লুজিয়ানার প্রধান বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি এন্টার্জি লুইজিয়ানা জানিয়েছে, তাদের প্রায় ৩১ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।

এদিকে ঝড়ের পর জরুরি বিভাগের লোকজন আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। উদ্ধারকর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

মোবাইল হোম পার্কের কাছে বসবাসরাত এক ব্যক্তি জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। এমন সময় হঠাৎ প্রচণ্ড শব্দে পুরো বাড়ি কাঁপতে শুরু করে।

লুজিয়ানার পার্শ্ববর্তী মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় টর্নেডোতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে। সেখানে ঝড়ের আঘাতে মৃত্যু হয় একজনের। ঝড়ের তাণ্ডবে তার পুরো বাড়িকে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। নিউ অর্লিন্স শহর থেকে ১০০ মাইল উত্তরে এ ঘটনা ঘটে। সূত্র: সিএনএন।

/এমপি/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম