ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১৮:১১আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৮:১১

প্রজেক্ট নিম্বাস নামে গুগলের অ্যালফাবেট ইনকর্পোরেট ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েল সরকারের  ১২০ কোটি ডলারের একটি চুক্তি হয়। ওই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল। বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় তাদেরকে বরখাস্তের নোটিশ পাঠানো হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রজেক্ট নিম্বাস চুক্তির মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইসহ উন্নত প্রযুক্তি সরবরাহ করা হবে।

এই চুক্তির বিরোধিতা করে মঙ্গলবার গুগলের নিউ ইয়র্ক, সিয়াটল, সানিভ্যাল ও ক্যালিফোর্নিয়া অফিসের সামনে বিক্ষোভ করেন ওই কর্মীরা। তাদের নেতৃত্ব দেয় বর্ণবাদীদের জন্য প্রযুক্তি নয় ( নো টেক ফর অ্যাপাথেইড) নামক একটি সংস্থা। নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় কর্মীরা প্রায় ১০ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সন্ধ্যায় তাদের নয়জনকে আটক করে পুলিশ। অবশ্য কিছুক্ষণ পরই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

পরে বিক্ষোভের সঙ্গে জড়িত কর্মীদের গুগলের পক্ষ থেকে তাদেরকে বরখাস্তের নোটিশ পাঠানো হয়। এমনকি যারা আন্দোলনের সমর্থক, কিন্তু সরাসরি অবস্থান কর্মসূচিতে অংশ নেননি তাদেরকে ছুটি দেওয়া হয়েছে বলে নোটিশ পাঠানো হয়।

নোটিশের পাশাপাশি ই-মেইল বার্তায় গুগলের মুখপাত্র জানান, অন্যান্য কর্মচারীদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং আমাদের সঙ্গে তাদের যোগাযোগ থেকে থেকে বিরত রাখার দায়ে এসব কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কারণ, এ ধরনের কাজ ও আচরণ আমাদের নীতির স্পষ্ট লঙ্ঘন।

এদিকে এক বরখাস্ত হওয়া কর্মী জানান, নিম্বাস প্রকল্প বাদ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে কর্মীরা। এমনকি বরখাস্তের ঘটনার পর এই বিক্ষোভে সমর্থন বাড়ছে বলেও দাবি করেন তিনি।

/এস/
সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি