ইয়েমেনের রাজধানীতে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৪, ১১:৪১আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১:৪১

ইয়েমেনের রাজধানী সানা, আমরান গভর্নরেট এবং দেশের অন্যান্য অঞ্চলে অভিযান চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী।রবিবার (১০ নভেম্বর)হুথি আন্দোলন পরিচালিত প্রধান সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি জানিয়েছে, সানা ও এর আশপাশ এবং আমরান গভর্নরেটকে লক্ষ্য করে প্রায় নয়টি হামলা পরিচালিত হয়েছে। মার্কিন কর্মকর্তারাও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন,  হুথিদের অস্ত্র সংরক্ষণাগারগুলোতে যৌথ বাহিনী ‘একাধিক বিমান হামলা’ চালিয়েছে।

তাদের দাবি অস্ত্রের ওই গুদামগুলোতে প্রচলিত বিভিন্ন উন্নত ধরনের অস্ত্র ছিল,যা লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরের আন্তর্জাতিক জলপথে সামরিক ও বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানাতে ব্যবহৃত হতো।

হুথি মিডিয়া এবং বাসিন্দারা জানিয়েছেন, ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা গত বছর নভেম্বর থেকে ইয়েমেনের কাছাকাছি আন্তর্জাতিক জাহাজের ওপর আক্রমণ চালিয়ে আসছে। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রকাশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।

হুথিদের এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও পাল্টা হামলা চালাচ্ছে এবং ইয়েমেনের  হুথি অবস্থানগুলিতে আক্রমণ চালাচ্ছে।

কারণ হুথিদের হামলা বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটাচ্ছে। কারণ  জাহাজ মালিকরা লোহিত সাগর এবং সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে দীর্ঘ পথে জাহাজ চালাচ্ছেন। এতে খরচ বাড়ছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম