যুক্তরাষ্ট্রে বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন, রানওয়েতে নামানো হলো যাত্রীদের 

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১৪:৩৪আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৪:৩৪

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১৫০ জনেরও বেশি যাত্রীকে রানওয়েতে নামিয়ে নেওয়া হয়েছিল। কারণ  বিমানের পেছনের অংশে ধোঁয়া ও আগুনও দেখা যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের সময়ই হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর পরই পেছনের অংশে আগুন ধরে যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

আমেরিকান এয়ারলাইন্স ও ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের মতে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে উড্ডয়নের প্রস্তুতিতে ছিল।

তখন যাত্রীরা একটি উচ্চ শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন দেখতে পান। এরপর বিমানের সঙ্গে সংযুক্ত একটি স্লাইডের মাধ্যমে তাদের সরিয়ে নেওয়া হয়।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিস্ফোরিত টায়ার এবং ব্রেক করার সময় বিমানের ধীরগতির ফলে ব্রেকে আগুন লেগে যায়। পরে ডেনভার ফায়ার সার্ভিস নিভিয়ে ফেলে।

এরপরপরই বিমানবন্দরের জরুরি পরিষেবা ও ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের রানওয়েতে নামিয়ে আনা হয়।

বিমানে থাকা ১৭৩ যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে বের হয়ে আসেন। তবে  একজন ব্যক্তি সামান্য আহত হন। 

এই সরিয়ে নেওয়ার ঘটনাটি ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ভীতিকর বিমান চলাচল ঘটনার সর্বশেষ উদাহরণ। এটি বিশ্বের ষষ্ঠ ব্যস্ততম বিমানবন্দর।

মার্চ মাসে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর ডজনখানেক যাত্রীকে বিমানের ডানায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এরপর এপ্রিল মাসে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান টেক-অফের সময় একটি প্রাণীর সঙ্গে ধাক্কা লাগে।

এ ঘটনার পর শনিবার সন্ধ্যা পর্যন্ত ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

এয়ারলাইন্সটি জানিয়েছে, যাত্রীরা বিকল্প একটি বিমানে করে আজই মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করবেন। ঘটনার তদন্ত চলছে।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান