যুক্তরাষ্ট্রে হুন্দাই কারখানায় অভিযান, দক্ষিণ কোরীয় নাগরিক গ্রেফতার, মুক্তির জন্য চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১

দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এর ফলে  জর্জিয়া অঙ্গরাজ্যে হুন্দাই কারখানায় অভিযানে গ্রেফতার দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মুক্তি দেওয়া হবে। শুক্রবার ওই কারখানায় অভিবাসন বিরোধী অভিযান চালিয়ে ৪৭৫ জনকে গ্রেফতার করে মার্কিন কর্মকর্তারা। মধ্যে তিনশর বেশি দক্ষিণ কোরিয়ার নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রধান স্টাফ কাং হুন-সিক বলেছেন,প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে আটক ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য একটি চার্টার্ড বিমান পাঠানো হবে।

তিনি আরও বলেন,ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে ভিসা ব্যবস্থার উন্নতি করার চেষ্টা চলছে।

কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই প্রায় তিন হাজার একরজুড়ে বিস্তৃত। ওই কারখানায় এক বছর ধরে বৈদ্যুতিক গাড়ি তৈরি হচ্ছে। রাজ্যের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ প্রকল্পগুলোর মধ্যে এটি একটি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটিই ছিল কোনো কর্মক্ষেত্রে সবচেয়ে বড় অভিযান।

এই অভিযান বিদেশি বিনিয়োগকে ব্যাহত করতে পারে-এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে অভিযানের সপক্ষে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ। 

শুক্রবার অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা অবৈধ অভিবাসী ছিলেন

কর্মকর্তাদের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, শ্রমিকরা একটি ভবনের সামনে হাতকড়া পরা অবস্থায়, কিছু কিছু শ্রমিক হলুদ জ্যাকেট পরেছিলেন, যেখানে লেখা ছিল হুন্দাই এবং এলজি সিএনজি।

অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, সংক্ষিপ্তকালীন বা বিনোদনমূলক ভিসায় থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি নেই।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া শুল্কের জন্য আমেরিকান উৎপাদন বিনিয়োগে কয়েক কোটি ডলার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি করেছে।

যখন দুই দেশ সংবেদনশীল বাণিজ্য আলোচনায় যুক্ত, তখন এই অভিযান সিউলে উদ্বেগ সৃষ্টি করেছে।

ট্রাম্প অন্যান্য দেশ থেকে বড় বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি বিদেশি কোম্পানিগুলোর জন্য ভিসা বরাদ্দ কঠোর করেছেন।

হুন্দাইর সঙ্গে কারখানা পরিচালনাকারী এলজি এনার্জি স্যোলিউশন জানিয়েছে, তাদের অনেক কর্মী ব্যবসায়িক সফরে বিভিন্ন ভিসা বা ভিসা ছাড় প্রোগ্রামের আওতায় ছিলেন।

কোম্পানি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ব্যবসায়িক সফর স্থগিত করেছে এবং যেসব কর্মী বর্তমানে যুক্তরাষ্ট্রে কাজ করছেন তাদের অবিলম্বে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

জর্জিয়ার রিপাবলিকান গভর্নরের মতে, বৈদ্যুতিক যানবাহন উৎপাদন কারখানাটি রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প, যেখানে ১ হাজার ২০০ জন কর্মী নিয়োগপ্রাপ্ত।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান