যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা শেষ করতে সিনেটে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১৩:০০আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৩:০০

যুক্তরাষ্ট্র সরকারে রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে যাচ্ছে। কারণ রবিবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে দীর্ঘ এ অচলাবস্থার কারণে বহু সরকারি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দেশটিতে উড়োজাহাজ চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে।

সিএনএন, ফক্স নিউজসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্যসহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইনপ্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখতে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন।

সিএনএনের খবরে বলা হয়, কেন্দ্রীয় সরকারের ব্যয়-বরাদ্দসংক্রান্ত বিলটি সিনেটে ৬০-৪০ ভোটে পাস হয়। প্রায় দুই ঘণ্টা ধরে ভোট চলে। সরকারের অচলাবস্থা কাটাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তবে সিনেটে বিল পাস হলেও সরকারের অচলাবস্থা পুরোপুরি কাটতে এখনো কিছু কাজ বাকি আছে।

মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটের সদস্যসংখ্যা ১০০। সিনেটে এই বিল পাসের জন্য অন্তত ৬০ ভোটের প্রয়োজন পড়ে। এর আগে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত ভোট না পড়ায় বিলটি পাস হয়নি।

সিনেটে পাস হওয়া এই বিল এখন মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যাবে। বর্তমান মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে বিলটি পাস হলে প্রেসিডেন্টের অনুমোদনের জন্য তা ট্রাম্পের কাছে পাঠানো হবে। ট্রাম্প সই করতে বিলটি চূড়ান্ত হবে।

গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র সরকারে অচলাবস্থা চলছে।

ফ্লোরিডার মার-এ-লাগোতে সপ্তাহান্তের ছুটি কাটিয়ে হোয়াইট হাউজে ফিরেছেন ট্রাম্প।

 

 

 

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী