ভেনেজুয়েলায় যাতায়াত করা নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪

ভেনেজুয়েলায় যাতায়াত করা সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর ‘অবরোধ’ আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ হিসেবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশটির প্রধান আয়ের উৎস তেল খাতকে সরাসরি লক্ষ্য করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমাদের সম্পদ চুরি করা এবং সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানবপাচারসহ বহু কারণে ভেনেজুয়েলার শাসকগোষ্ঠীকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আজ আমি ভেনেজুয়েলায় যাওয়া ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধের নির্দেশ দিচ্ছি।”

ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে ট্রাম্পের এই ঘোষণাকে ‘বিকৃত ও অশোভন হুমকি’ বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে ট্রাম্পের নির্দেশনা বাস্তবে কীভাবে কার্যকর করা হবে, তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প আগের সপ্তাহে যেমন করেছিলেন, তেমনি এবারও কি কোস্ট গার্ডকে ব্যবহার করে জাহাজ আটকানো হবে—সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ওই অঞ্চলে হাজার হাজার সেনা এবং একটি বিমানবাহী রণতরীসহ প্রায় এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

ট্রাম্পের ঘোষণার পর এশীয় লেনদেনে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৫৫.৯৬ ডলারে ওঠে। তবে মঙ্গলবার তেলের দাম নেমে এসে ব্যারেলপ্রতি ৫৫.২৭ ডলারে বন্ধ হয়, যা ফেব্রুয়ারি ২০২১–এর পর সর্বনিম্ন।

তেলবাজার সংশ্লিষ্টরা বলছেন, ভেনেজুয়েলার রপ্তানি কমে যাওয়ার আশঙ্কায় দাম বাড়ছে। তবে তারা এখনও অপেক্ষা করছেন—ট্রাম্পের ঘোষিত অবরোধ কীভাবে কার্যকর হবে এবং তা কি নিষেধাজ্ঞাবিহীন জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করবে কি না।

/এস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের