প্রশান্ত মহাসাগরে হামলা চালাল যুক্তরাষ্ট্র, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় নৌযানে থাকা আরও একজন জীবিত থাকায় তাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে জানানো হয়েছে বলে দাবি জানিয়েছে সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, সোমবার একটি নৌযানের ওপর ‘লিথাল কাইনেটিক স্ট্রাইক’ চালানো হয়। তাদের দাবি, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, যদিও এর পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করা হয়নি।

সাউথকম আরও জানিয়েছে , হামলায় দুইজন তথাকথিত মাদক-সন্ত্রাসী নিহত হন এবং একজন ব্যক্তি জীবিত থাকেন। সংঘর্ষের পরপরই জীবিত ব্যক্তিকে উদ্ধারে সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রম শুরু করতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অবহিত করা হয়।

আল জাজিরা সংবাদে ঊল্লেখ করা হয়েছে, সাউথকম হামলার ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি ছোট মোটরচালিত নৌযানে আঘাতের পর তীব্র বিস্ফোরণ দেখা যায়। তবে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তির শারীরিক অবস্থা বা উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তারা কোনও তথ্য দেয়নি।

এর আগে, গত সপ্তাহে পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি হামলায় দুইজন নিহত হওয়ার দায় স্বীকার করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এখন পর্যন্ত নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের নির্দেশে পরিচালিত হামলার সংখ্যা তিনটিতে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে অন্তত ৩৯টি নৌযানের ওপর ৩৭টি হামলা চালিয়েছে। এসব অভিযানে কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের প্রাণঘাতী অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা জোরালো হয়েছে। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করছেন। তাঁদের মতে, এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিজেই বিচারক ও শাস্তি কার্যকরকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।  

/এসএসএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন