ইরানি জাহাজ হেফাজতে নেওয়ার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ০২:২২আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০২:২২

ইরানের একটি পতাকাবাহী জাহাজ নিজেদের হেফাজতে নেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১৯ এপ্রিল) সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই দাবি করেন। খবর আল-জাজিরার।

ওই পোস্টে ট্রাম্প জানান, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে এতে হামলা চালানো হয়। জাহাজটি বর্তমানে মার্কিন মেরিন সেনাদের হেফাজতে রয়েছে।

নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্পরুয়েন্স ওমান উপসাগরে ‘তুসকা’ নামের ইরানের কার্গো জাহাজটিকে থামার জন্য সতর্ক করে। কিন্তু, ইরানি ক্রু সেই সতর্কতা উপেক্ষা করে। তাই আমাদের নৌবাহিনীর জাহাজ তাদের ইঞ্জিনরুমে আঘাত করে তাদের থামিয়ে দেয়।”

তিনি আরও লেখেন, “বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিনরা জাহাজটির দখল নিয়েছে। তুসকা জাহাজটির পূর্বের অবৈধ কর্মকাণ্ডের কারণে মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। আমরা জাহাজটির পূর্ণ নিয়ন্ত্রণে আছি এবং এর ভেতরে কী রয়েছে তা যাচাই করছি।”

এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি তেহরান।

/এবিএম/
সম্পর্কিত
খামেনিকে বিশেষ চিঠি পৌঁছে দিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
সিংহের পিঠে ট্রাম্প ও নিজের প্রতি আত্মপ্রেমের নতুন এআই চমক
পরমাণু মর্যাদা থেকে পিছু হটবে না উত্তর কোরিয়া: কিমের বোন
সর্বশেষ খবর
অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, বড় ফ্লপ ব্রাজিল
অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, বড় ফ্লপ ব্রাজিল
জাদুঘর অনেকটাই উপন্যাসের মতো : ওরহান পামুক
জাদুঘর অনেকটাই উপন্যাসের মতো : ওরহান পামুক
মমতার তৃণমূল কংগ্রেস: ভাঙনের শব্দ শুনি!
মমতার তৃণমূল কংগ্রেস: ভাঙনের শব্দ শুনি!
আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট