‘অত্যন্ত সুস্থ ও দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম’ ট্রাম্প: চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৬, ১৮:৩৬আপডেট : ৩০ মে ২০২৬, ১৮:৩৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অত্যন্ত সুস্থ’ এবং দেশটির কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘সম্পূর্ণ সক্ষম’ এমনটাই জানিয়েছে হোয়াইট হাউসের চিকিৎসা প্রতিবেদন। মঙ্গলবার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে এই মূল্যায়ন দেওয়া হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের চিকিৎসক ড. শন বার্বাবেলা জানান, তিনি সিটি স্ক্যান, হার্ট ইমেজিংসহ একাধিক পরীক্ষা, ক্যানসার স্ক্রিনিং এবং অন্যান্য প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। এসব পরীক্ষায় মোট ২২ জন বিশেষজ্ঞ অংশ নেন।

৭৯ বছর বয়সী ট্রাম্প নিজেই জানান, তিন ঘণ্টার এই স্বাস্থ্য পরীক্ষায় সবকিছু ‘সম্পূর্ণ নিখুঁতভাবে’ সম্পন্ন হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ওজন ১০৮ কেজি, যা ২০২৫ সালের এপ্রিলের তুলনায় ৬ কেজি বেশি। চিকিৎসকেরা তাকে খাদ্যাভ্যাস, শারীরিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে পরামর্শ দিয়েছেন। তবে সামগ্রিকভাবে তাঁর ‘মানসিক ও শারীরিক সক্ষমতা অত্যন্ত ভালো’ বলে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি হওয়ায় তার বডি মাস ইনডেক্স (বিএমআই) দাঁড়িয়েছে ২৯.৭, যেখানে ৩০ বা তার বেশি হলে চিকিৎসকদের মতে তা স্থূলতার পর্যায়ে পড়ে।

প্রতিবেদনে ট্রাম্পের হাতে কালশিটে বা ক্ষতের দাগের কথাও উল্লেখ করা হয়েছে। এর ব্যাখ্যায় বলা হয়েছে, ‘ঘন ঘন করমর্দন বা হাত মেলানোর কারণে নরম টিস্যুতে সামান্য জ্বালাপোড়া’ থেকে এটি হয়েছে। পাশাপাশি একে ‘অ্যাসপিরিন থেরাপির একটি সাধারণ ও মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের দেওয়া পরামর্শের মধ্যে তাকে কম ডোজের অ্যাসপিরিন ব্যবহারের কথা বলা হয়েছে।

এর আগে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা দীর্ঘমেয়াদি শিরার সমস্যায় ভুগছেন, যা বয়স্কদের মধ্যে তুলনামূলকভাবে সাধারণ একটি অবস্থা এবং এতে পায়ের নিচে রক্ত জমে থাকে। সর্বশেষ পরীক্ষায় তার পায়ের নিচে সামান্য ফোলা থাকলেও তা গত বছরের তুলনায় উন্নত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, কার্ডিয়াক, পালমোনারি, নিউরোলজিক্যালসহ সব দিক থেকেই ট্রাম্পের স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে।

ডা. বারবারেল লিখেছেন, একাধিক উচ্চ-পর্যায়ের বৈঠক, জনসম্পৃক্ততা এবং নিয়মিত শারীরিক কর্মকাণ্ডসহ তার প্রতিদিনের ব্যস্ত সময়সূচি সামগ্রিকভাবে তার সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করছে।

এছাড়া মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট পরীক্ষায় ট্রাম্প পূর্ণ ৩০-এর মধ্যে ৩০ স্কোর পেয়েছেন। ডিমেনশিয়া বা কগনিটিভ দুর্বলতা নির্ধারণে ব্যবহৃত এই পরীক্ষায় তিনি ২০১৮ এবং গত বছরও একই স্কোর পেয়েছিলেন।

/এএস/
সম্পর্কিত
সারা দিন রঙ পাল্টায় যে পাহাড়
ইরানে হামলার প্রস্তুতি: ইসরায়েলে আরও রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
সিচাংয়ের যাযাবর পরিবারের মেয়ে এখন চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে
সর্বশেষ খবর
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তেজনা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে নতুন উত্তেজনা
সরকারের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
সরকারের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
কারাগার থেকে পালালেন নারী বন্দি, ৭ জনকে বরখাস্ত
কারাগার থেকে পালালেন নারী বন্দি, ৭ জনকে বরখাস্ত
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী