বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন

জীবনযাপন ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১২:৪৪আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১২:৪৪

বুফে রেস্তোরাঁয় গিয়ে সারি সারি নানা ধরনের খাবার দেখে অনেকেই দ্বিধায় পড়ে যান—কোন খাবার আগে খাবেন, কোনটি পরে? আসলে বুফেতেও রয়েছে খাবার গ্রহণের একটি নির্দিষ্ট ধারা ও কিছু শিষ্টাচার। সঠিক নিয়ম জানা থাকলে বুফের অভিজ্ঞতা আরও আনন্দদায়ক হয়ে ওঠে।

খাবার শুরু করুন ‘কী’ দিয়ে

বুফেতে যাওয়ার পর প্রথমেই পুরো রেস্তোরাঁটি একবার ঘুরে দেখে নেওয়া ভালো। কোথায় কী ধরনের খাবার রয়েছে, মেনুতে কী কী আছে—এসব আগে দেখে নিলে নিজের পছন্দ অনুযায়ী খাবার বেছে নেওয়া সহজ হয়।

সাধারণত বুফেতে খাবারের শুরু হওয়া উচিত ঠান্ডা জাতীয় খাবার দিয়ে। প্রথমে নিতে পারেন সালাদ, সুশি, চিংড়ি, স্যামন ফিশসহ হালকা খাবার। এরপর ধীরে ধীরে যেতে পারেন মেইন কোর্সে। মেইন কোর্সে থাকা বিভিন্ন ধরনের খাবার থেকে নিজের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।

মেইন কোর্স শেষ করার পর পালা আসে ডেজার্টের। মিষ্টি, কেক, আইসক্রিম বা অন্যান্য ডেজার্ট দিয়ে শেষ করতে পারেন খাবারের পর্ব। এর পাশাপাশি চাইলে জুস বা অন্যান্য পানীয়ও নিতে পারেন।

বুফেতে সাজানো খাবার (সংগৃহীত ছবি)।

পানীয় নেওয়ার ক্ষেত্রে সতর্কতা

বুফে রেস্তোরাঁয় জুস, সফট ড্রিংকস বা কার্বোনেটেড ড্রিংকসের দাম অনেক সময় সাধারণ বাজারদরের তুলনায় কয়েক গুণ বেশি হতে পারে। তাই হোস্ট বা আয়োজক জিজ্ঞেস করলে পানীয় নেওয়া আপনার ব্যক্তিগত পছন্দের বিষয়। তবে শুধুমাত্র ভদ্রতার খাতিরে নেওয়ার প্রয়োজন নেই। আর যদি আয়োজক বিশেষভাবে অনুরোধ করেন, তখন নিতে পারেন।

বুফে এটিকেট: মেনে চলুন কিছু নিয়ম

বুফেতে শুধু খাবার নির্বাচন নয়, আচরণেও কিছু শিষ্টাচার মেনে চলা জরুরি। আগে থেকে এসব নিয়ম জানা থাকলে যেকোনো পরিবেশে নিজেকে স্বাচ্ছন্দ্যে মানিয়ে নেওয়া যায়।

সব খাবার একসঙ্গে নেওয়ার প্রয়োজন নেই

বুফেতে অনেক ধরনের খাবার দেখে কখনোই এমন মন্তব্য করা উচিত নয় যে, “এত খাবার কীভাবে খাব?” কারণ সেখানে বিভিন্ন বয়স, সংস্কৃতি ও রুচির মানুষ আসেন। সব খাবার সবার জন্য নয়। নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী খাবার বেছে নেওয়াই ভালো।

লাইনে দাঁড়ানো জরুরি

বুফের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম হলো কিউ বা সারিতে দাঁড়ানো। তাড়াহুড়ো করে সবার আগে গিয়ে খাবার নেওয়া কিংবা লাইন ভেঙে এগিয়ে যাওয়া শিষ্টাচারের মধ্যে পড়ে না। ধৈর্য ধরে নিজের পালার অপেক্ষা করাই ভদ্রতা।

মেইন কোর্স (সংগৃহীত ছবি)।

প্লেটে অল্প খাবার নিন

বুফেতে প্রথমবার বেশি খাবার নেওয়া ঠিক নয়। কোনও খাবার দেখতে ভালো লাগলেও আগে অল্প পরিমাণে নিয়ে স্বাদ দেখে নিন। ভালো লাগলে পরে আবার নিতে পারেন। এতে খাবার অপচয় হয় না।

এ ছাড়া খাবার নেওয়ার সময় কিউতে দাঁড়িয়ে খাওয়া উচিত নয়। খাবার নিয়ে টেবিলে এসে খাওয়াই বুফে শিষ্টাচারের অংশ।

প্রতিবার নতুন প্লেট ব্যবহার করুন

বুফেতে সাধারণত খাবার নেওয়ার জন্য একাধিকবার যাওয়ার সুযোগ থাকে। তবে একবার ব্যবহৃত প্লেট আবার ব্যবহার না করাই নিয়ম। খাবার শেষ হলে নতুন প্লেট নিয়ে আবার খাবার নিতে হবে।

রেস্তোরাঁর সার্ভাররাও অতিথিদের সুবিধার বিষয়টি খেয়াল রাখেন। আপনি খাবার নিতে গেলে তারা অনেক সময় ব্যবহৃত প্লেট সরিয়ে টেবিল পরিষ্কার করে দেন।

সঠিক নিয়ম মেনে বুফেতে খাবার গ্রহণ করলে শুধু খাবারের স্বাদই উপভোগ করা যায় না, বরং সামাজিক পরিবেশেও নিজের রুচি ও শিষ্টাচারের পরিচয় দেওয়া যায়।

/এমএএল/
সম্পর্কিত
রেস্তোরাঁয় রেখে যাওয়া শিশুটি পাকিস্তানি, কী ঘটেছিল জানালেন বাবা-মা
নাশতা করে শিশুসন্তানকে রেস্তোরাঁয় ফেলে গেলো বিদেশি পরিবার
রেস্তোরাঁয় হামলা-লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না: মালিক সমিতি
সর্বশেষ খবর
এনবিএ-এনএফএলের পথে ফিফা, বিশ্বকাপজয়ীদের দেবে চ্যাম্পিয়নশিপ রিং
এনবিএ-এনএফএলের পথে ফিফা, বিশ্বকাপজয়ীদের দেবে চ্যাম্পিয়নশিপ রিং
ডিসেম্বরে হতে পারে আইএমএফের নতুন ঋণচুক্তি, ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি
ডিসেম্বরে হতে পারে আইএমএফের নতুন ঋণচুক্তি, ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি
কিশোর-কিশোরীরা কেন যৌনতাকেন্দ্রিক অপরাধে জড়িত হচ্ছে 
কিশোর-কিশোরীরা কেন যৌনতাকেন্দ্রিক অপরাধে জড়িত হচ্ছে 
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর