মাস্কের সম্পদের পরিমাণ কত টাকা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৬, ১৫:১৭আপডেট : ১৩ জুন ২০২৬, ১৫:১৭

বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি ডলারের সমপরিমাণ। টাকার অঙ্কে তার এই ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ১২৩ লাখ কোটি টাকারও বেশি। এর মধ্য দিয়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

ইলন মাস্কের এই বিশাল সম্পদের বেশিরভাগই আসে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাতে থাকা তার মালিকানা থেকে। সম্প্রতি তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারবাজারে আসার খবরের পর তার ব্যক্তিগত সম্পদে এই রেকর্ড উল্লম্ফন ঘটে।

আরও পড়ুন: ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক

নাসডাক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পর স্পেসএক্সে মাস্কের প্রায় ৪২ শতাংশ শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ৭০০ বিলিয়ন ডলারেরও বেশি। অন্যদিকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলায় থাকা তার শেয়ার এবং ব্যবহারযোগ্য অপশনের মূল্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআইসহ তার অন্যান্য ব্যবসায়িক উদ্যোগেও উল্লেখযোগ্য প্রভাব ও অংশীদারিত্ব রয়েছে।

ইলন মাস্কের এই ব্যক্তিগত সম্পদের বিশালতা কতখানি, তা একটি তুলনামূলক পরিসংখ্যানে স্পষ্ট। তার এই মোট সম্পদের পরিমাণ বাংলাদেশের মতো একটি দেশের প্রায় ১৩টি জাতীয় বাজেটের সমান। 

সূত্র: উইকিপিডিয়া

/এএস/
সম্পর্কিত
জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় চীনের সতর্কবার্তা
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
সর্বশেষ খবর
জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় চীনের সতর্কবার্তা
জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় চীনের সতর্কবার্তা
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ