যুক্তরাষ্ট্রে কম খরচে তৈরি হলো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা স্টার্টআপ কোভেন্যান্ট কম খরচে দ্রুত বিপুল সংখ্যায় উৎপাদনযোগ্য একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উন্মোচিত ‘অ্যান্থেম’ নামের ক্ষেপণাস্ত্রটি ২০০ কেজির বেশি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম।

দুই বছর ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হলো। ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ায় তুলনামূলক সস্তা ও পর্যাপ্ত সংখ্যায় উৎপাদনযোগ্য দূরপাল্লার নিখুঁত হামলার অস্ত্র তৈরির চেষ্টা গতি পায়।

অ্যান্থেম ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য। এটি উৎক্ষেপণের জন্য সলিড রকেট মোটর এবং পরবর্তী উড্ডয়নের জন্য ভারী জ্বালানিচালিত জেট ইঞ্জিন ব্যবহার করে। কোভেন্যান্ট জানিয়েছে, গত এক বছরে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি ২০০ বারের বেশি উৎক্ষেপণ করা হয়েছে।

কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকেল কফম্যান বলেন, বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক অস্ত্রগুলো অল্প সংখ্যায় তৈরি হয় এবং দামও অনেক বেশি। তাই সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্যেই তারা অ্যান্থেম তৈরি করেছেন।

কোভেন্যান্টের প্রেসিডেন্ট অ্যাবি ডেনবার্গ জানান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখেই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। চীনের সঙ্গে সংঘাতের কথা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
শৈবালের কারণে বন্ধ হওয়া ইসরায়েলের ৫ পানি শোধনাগার আংশিক চালু
প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট, ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
সর্বশেষ খবর
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
৫৯ ম্যাচে ৫৯ গোল, হাল্যান্ডের আরেকটি অবিশ্বাস্য কীর্তি
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে আইনি নোটিশ
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার