‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চাঁদের মালিক যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চাঁদের একটি ছবি পোস্ট করে তার ওপর লিখেছেন, ‘দ্য মুন ইজ আওয়ার্স’, অর্থাৎ ‘চাঁদ আমাদের। ছবিটির পাশে যুক্তরাষ্ট্রের একটি পতাকাও যুক্ত করেন তিনি।

গত রবিবার চাঁদের ছবি পোস্ট করার কয়েক মিনিট আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের নতুন কালো রঙের ইউনিফর্মের এআই-নির্মিত ছবি শেয়ার করেন। ইউনিফর্মগুলোর রংকে তিনি ‘স্পেস গ্রে, মিডনাইট ব্ল্যাক, সিলভার গ্রে এবং স্যাটিন ব্ল্যাক’ হিসেবে বর্ণনা করেন।

ইউনিফর্মে কাঁধ ও কলারে বিভিন্ন প্রতীক, হাতায় প্যাচ এবং একটি বেল্ট রয়েছে।

ট্রাম্পের চাঁদের মালিকানা দাবি এবং নতুন ইউনিফর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এগুলোকে ‘স্টার ওয়ার্স’-এর ইম্পেরিয়াল সামরিক বাহিনীর সঙ্গে তুলনা করেছেন।

এক ব্যবহারকারী লেখেন, ‘স্টার ওয়ার্সের ইম্পেরিয়াল মার্চ বাজান’। আরেকজন ইউনিফর্মগুলোকে ‘নিশ্চিতভাবেই স্টার ওয়ার্সের ইম্পেরিয়াল আর্মির মতো’ বলে মন্তব্য করেন।

আরেক ব্যবহারকারী প্রশ্ন করেন, ‘চাঁদেই কেন থামবেন? মঙ্গলগ্রহের কী হবে? অথবা আরও ভালো, তার সূর্যে যাওয়া উচিত’। আরেকজন লেখেন, ‘দ্রুত! কীভাবে আমরা মঙ্গলবাসীদের সতর্ক করব?’

তবে ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি ট্রাম্পের দাবির বিপরীত কথা বলছে। যুক্তরাষ্ট্রসহ শতাধিক দেশ ওই চুক্তিতে স্বাক্ষর করেছে। এতে বলা হয়েছে, কোনও দেশ সার্বভৌমত্ব, ব্যবহার বা দখলের মাধ্যমে চাঁদ কিংবা অন্য কোনও মহাজাগতিক বস্তুর ওপর মালিকানা দাবি করতে পারবে না।

সূত্র: সিএনবিসি টিভি১৮

/এএস/ 
সম্পর্কিত
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকেছে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
তৃণমূল পশ্চিমবঙ্গকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে চেয়েছিল, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
সর্বশেষ খবর
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
নৌকা ভ্রমণে এসে পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার 
নৌকা ভ্রমণে এসে পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার 
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ