জেমিনির স্বয়ংক্রিয় হ্যাকিং, ঢুকল তিন কোম্পানির সিস্টেমে

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩০

সাইবার নিরাপত্তা সক্ষমতার পরীক্ষা চলাকালে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি ইন্টারনেট ব্যবহার করে তিনটি কোম্পানির সিস্টেমে প্রবেশ করেছে। এটিই গুগলের কোনও এআই সিস্টেমের স্বয়ংক্রিয়ভাবে এমন কাজ করার প্রথম ঘটনা।

মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইরেগুলারের পরিচালিত এক পরীক্ষায় এই ঘটনাগুলো ঘটে। গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস জানিয়েছেন, পরীক্ষার অংশ হিসেবে জেমিনি অনলাইনে প্রকাশ্য তথ্য খুঁজে বের করে এবং অনুমান করে পাওয়া তথ্য ব্যবহার করে তিনটি ওয়েবসাইটে প্রবেশও করে।

একটি ঘটনায় জেমিনি একের পর এক পাসওয়ার্ড অনুমান করে সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়। অন্য দুটি ঘটনায় মডেলটি একটি পাবলিক তথ্য ভাণ্ডারে থাকা লগইন তথ্য খুঁজে পায় এবং তা ব্যবহার করে সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করে।

গুগল জানিয়েছে, তিনটি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে এবং পরীক্ষার প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। অ্যাডকিনস বলেন, এসব ঘটনা শক্তিশালী এআই মডেলকে দায়িত্বশীলভাবে কাজ করার প্রশিক্ষণ দেওয়ার গুরুত্ব তুলে ধরেছে।

ইরেগুলার জানিয়েছে, একই ধরনের সমস্যা মেটা, অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গেও ঘটেছিল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জুলাইয়ের শেষ দিকে বিষয়টি জানানো হয়। মেটা আগস্টে জানিয়েছিল, তাদের ঘটনায় জটিল কোনও সাইবার হামলা ছিল না।

এদিকে এআই এজেন্টগুলো ইন্টারনেট ও কম্পিউটার সিস্টেমে আরও বেশি স্বায়ত্তশাসন পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। গুগল জানিয়েছে, তিনটি ঘটনাতেই জেমিনি শেষ পর্যন্ত হ্যাকিং কার্যক্রম বন্ধ করে দেয়।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
পাকিস্তানে পুলিশ স্থাপনায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১
বহিষ্কারের ভয় নাকি অন্য কিছু: সেই শিক্ষার্থীর আত্মহত্যার নেপথ্যে কি?
সর্বশেষ খবর
বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন
বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’
ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ