বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৩ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৩

নিজস্ব উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রফতানি গন্তব্য। দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক।’ 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্পিকার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও সময়ের পরিক্রমায় বিকশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ৩০তম ট্রেড শো দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ককে জোরালোভাবে তুলে ধরছে।’ 

তিনি বলেন, ‘তিন দশক ধরে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করতে ভূমিকা রাখছে। এবারের প্রদর্শনীতে স্বাস্থ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, উৎপাদনশিল্প, শিক্ষা এবং কৃষিব্যবসা খাতের উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়েছে।’ 

এ সময় জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে তেল-গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান স্পিকার। 

পরে তিনি ‘৩০তম ইউএস ট্রেড শো-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। উদ্বোধনী বক্তব্য দেন অ্যামচ্যামের সভাপতি সৈয়দ কামাল হোসেন। 

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে। 

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, অ্যামচ্যামের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
পৃথিবীতে প্রাণের উৎপত্তির পুরনো ধারণা কি তবে ভুল?
মার্কিন নির্বাচনে ট্রাম্পের ব্যর্থতায় ইরানিদের উল্লাস
তেলের দরপতন ও দুর্বল ডলার: বাড়ছে স্বর্ণের দাম
সর্বশেষ খবর
আখতারুজ্জামানের ছেলের ওপর ছুরিকাঘাতের ঘটনায় জামায়াতের নিন্দা
আখতারুজ্জামানের ছেলের ওপর ছুরিকাঘাতের ঘটনায় জামায়াতের নিন্দা
জাতীয় মুক্তি কাউন্সিলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুক্রবার
জাতীয় মুক্তি কাউন্সিলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুক্রবার
বিতর্কে ‘রামায়ণ’র সীতা চরিত্র, নেটিজেনদের মন্তব্য ‘এটি প্রতারণা’
বিতর্কে ‘রামায়ণ’র সীতা চরিত্র, নেটিজেনদের মন্তব্য ‘এটি প্রতারণা’
আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক