বিএসএমএমইউ’তে নতুন ৬ বিভাগ ও ১টি অনুষদ অনুমোদিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৬, ১৭:৩০আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৭:৩০

বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আরও ৬টি নতুন বিভাগ ও ১টি অনুষদের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। শনিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যায়ের ডা. মিল্টন হলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়।
বিভাগগুলো হলো- রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক নিউরোলজি, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, প্যাডিয়াট্রিক কার্ডিওলজি, পেডোডনটিকস বিভাগ এবং মেডিসিন এডুকেশন অ্যান্ড বায়ো স্ট্যাটিসটিকস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগগুলো নিয়ে চালু হচ্ছে শিশু অনুষদ, যা সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধাপক ডা. মাহমুদ হাসান, বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. মো. সানাওয়ার হোসেন, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এসএম জাকারিয়া (স্বপন), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক এম ইকবাল আর্সলান, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম