স্তন ক্যান্সার প্রতিরোধে সবার আগে প্রয়োজন সচেতনতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ১৭:৪৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৮:৪৮

স্তন ক্যান্সার নিয়ে আলোচনা সভা
স্তন ক্যান্সার প্রতিকারে সবার আগে প্রয়োজন সচেতনতা। আর লক্ষণ বুঝতে পারলে এর প্রতিকার ও প্রতিরোধ সম্ভব। সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘স্তন ক্যান্সারে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব বলেন। সভার আয়োজক ছিল ‘বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম’।

দুটি উপায়ে প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার শণাক্ত করা যায় উল্লেখ করে আলোচকরা বলেন, স্তনে চাকা বা পিণ্ড হওয়া, নিপল বা বোটা ভেতরে ঢুকে যাওয়া, অসমান বা বাঁকা হয়ে যাওয়া, নিপল দিয়ে অস্বাভাবিক রস বা রক্তক্ষরণ হওয়া, চামড়ার রং বা চেহারায় পরিবর্তন কিংবা বগলে পিণ্ড বা চাকা দেখা গেলে তা স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ বলে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলেন, ২০ বছর বয়স থেকে সারা জীবন প্রতিমাসে একবার নারীদের স্তন পরীক্ষা করানো উচিত। অস্বাভাবিক কোনও পরিবর্তন নিজের কাছে ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভবনা প্রায় শতভাগ।

সভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী রোজী, ডা. কামরুল হাসান খান, অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া, স্কয়ার হাসপাতেলের মেডিক্যাল ডিরেক্টর অধ্যাপক সানোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।

/আরএআর/এআরএল/

আরও পড়ুন: 

রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি: ওবায়দুল কাদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম