আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণে চীনের সঙ্গে এমওইউ স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৬, ১৮:০৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৮:২৬

বাংলাদেশ-চীন চীনের আর্থিক সহায়তায় ঢাকায় স্থাপিত হতে যাচ্ছে ১০০০ শয্যার অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল। এ লক্ষ্যে বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম ও চীনের পক্ষে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন ইন্টারন্যাশনাল লিমিটেডের (সিআরসিসিআই) বাংলাদেশ প্রতিনিধি ইয়াং ঝি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও সিআরসিসিআই-এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে একটি আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর সম্প্রতি চীন সফরকালে সেদেশের সরকার ও শিল্পোদ্যাক্তাদের প্রতি বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল স্থাপনে সহায়তার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
তারই ধারাবাহিকতায় চীনের প্রতিনিধি দল একটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল স্থাপনে সমীক্ষা চালাতে ঢাকায় আসে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও চীনের সিআরসিসিআই-এর মধ্যে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এই হাসপাতাল গড়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
জেএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম