শজিমেকে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার

দোষী ডাক্তারদের বদলি, ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১৯:৫৪আপডেট : ০১ মার্চ ২০১৭, ২০:৫৬

মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রশ্নের জবাব দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রোগীর স্বজনদের সঙ্গে কারও দুর্ব্যবহার সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের দুর্ব্যবহারের ঘটনা প্রসঙ্গে একথা বলেন তিনি। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি, দুই থেকে একদিনের মধ্যেই আপনারা অ্যাকশন দেখতে পাবেন।’

অনুষ্ঠানে শজিমেক হাসপাতালে এক রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা নিয়ে প্রশ্ন রাখা হয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন থেকে পড়ে শুনিয়ে তিনি বলেন, ‘তদন্তে কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কমিটি এ কাজকে গর্হিত কাজ বলে উল্লেখ করেছে তাদের তদন্ত প্রতিবেদনে। এসব ইন্টার্ন ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি।’ পরে জানা গেছে, দোষী ডাক্তারদের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত করাসহ তাদের বদলি করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি শজিমেকের মেডিসিন বিভাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের মারধরে রোগী আলাউদ্দিন সরকারের ছেলে পাশা গুরুতর আহত হন। পাশার ভাই মাসুম এবং দুই বোন বীনা আর সেতুকেও লাঞ্ছিত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার পর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এবং স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবদুর রশিদকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহেদ মালেক এবং স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ।

জেএ/এএআর/টিএন/

 আরও পড়ুন: পরিবহন ধর্মঘটের প্রভাবে অস্থির রাজধানীর কাঁচাবাজার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম