‘কর্মস্থলে উপস্থিত থাকা চিকিৎসকের দায়িত্বের অংশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৭, ২০:৩২আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২০:৩২

কর্মশালায় বক্তব্য রাখছেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, উপজেলা পর্যায়ে বিভিন্ন সমস্যা থাকলেও সেসব সমস্যার অজুহাতে একজন চিকিৎসকের কর্মস্থলে অনুপস্থিত থাকা মেনে নেওয়া যায় না। কারণ কর্মস্থলে উপস্থিত থাকা একজন চিকিৎসকের দায়িত্বের অংশ।  

রবিবার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত সুশাসন (গুড গভার্নেন্স অফিস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট) বিষয়ক কর্মশালা উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কামরুল হাসান খান আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত। সুশাসন নিশ্চিত করতে সততা, নিজের প্রতি দায়বদ্ধতা, চেইন অব কমান্ড মেনে চলা, সদিচ্ছা, দায়িত্বশীল ভূমিকা, সুন্দর আচরণ, সৎ উদ্দেশ্য, সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। সর্বত্র সুশাসন নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব জীবন কুমার চৌধুরী ও সাবেক সচিব একেএম আব্দুল আউয়াল মজুমদার। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

জেএ/এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম