কৃমিনাশক ওষুধে ভয়ের কিছু নেই: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ০৫:১৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ০৫:১৯

স্বাস্থ্য অধিদফতর কৃমিনাশক ওষুধ সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এবং গুরুতর কোনও স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ নেই। তাই এতে ভয়ের কোনও কারণ নেই বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা। সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, কৃমিনাশক ওষুধ খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে অধিদফতর ‘ম্যাস সাইকোজনিক ইলনেস’ বা ‘গণমনস্তাত্বিক অসুস্থতা’ বলে জানিয়েছে। প্রসঙ্গত যে, গত তিনদিনে দেশের বিভিন্ন জেলায় কৃমিনাশক ওষুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে সংবাদ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুবছর ধরে বেলজিয়ামের ‘জনসন অ্যান্ড জনসন’ কোম্পানি হতে অনুদানের মেবেলডাজন ট্যাবলেট দ্বারা পরিচালিত এ কৃমিনাশক ওষুধ সেবন কার্যক্রম বছরে দুইবার রোগ নিয়ন্ত্রণ বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে। এ ওষুধে কোনও স্বাস্থ্য ঝুঁকি নেই। দেশে কৃমির সংক্রমণ প্রতিরোধ ও নির্মূলে আগামীতেও প্রাথমিক ও মাধ্যমিক দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে অভিভাবকদের অনুরোধ করা হয়, তারা যেন বিনা সংকোচে শিশুদের এ ওষুধ খাওয়াতে সহযোগিতা করেন। তবে কৃমির ওষুধ সবসময়ে ভরা পেটে এবং কোনও ধরণের শারীরিক পরিশ্রমের পর না খাওয়ার আহ্বান জানায় অধিদফতর।

এদিকে ডা. সানিয়া তহমিনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাংবাদিকরা চাইলে ওষুধগুলো দেখতে পারেন, সেগুলোর এক্সপায়ার ডেট রয়েছে। এ ওষুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়নি, গরমে তারা অসুস্থ হয়েছে বলেই ধারণা করছি।’ শিক্ষার্থীদের কাউকে হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম