২০১৮ সালের সেপ্টেম্বরে চালু হবে পৃথিবীর বৃহত্তম বার্ন ইনস্টিটিউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ০৪:৩২আপডেট : ১১ আগস্ট ২০১৭, ০৪:৩৪

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর (ফাইল ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ৫০০শয্যা বিশিষ্ট পৃথিবীর বৃহত্তম বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তৈরি হচ্ছে বাংলাদেশে।  ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বার্ন ইনস্টিটিউটটি উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার (১০আগস্ট) দুপুরে চানখারপুলে ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সঙ্গে ইনস্টিটিউটটি নির্মাণের কাজ সম্পন্ন করছে। আমাদের সৌভাগ্য যে দুনিয়ার সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট আমাদের দেশে হচ্ছে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শেখ হাসিনা এই ইনস্টিটিউট উদ্বোধন করবেন।’

এর আগে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে নির্মাণকাজ পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ সেনাবাহিনী ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

এর আগে ২০১৫ সালের ২৪ নভেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০১৬’র এপ্রিলের ৬ তারিখ চানখাঁরপুলে ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ৩ মাস আগেই কাজ শেষ হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দুই তলা বেইজমেন্টসহ মোট ১২ তলা বহুতলা ভবন হবে তিনটি ব্লকে। একটি ব্লকে বার্ন, একটিতে প্লাস্টিক ও অন্যটিতে অ্যাকাডেমিক ভবন হবে। 

/জেএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী