লাইসেন্সবিহীন কোনও ফার্মেসি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৯:৩৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১২:০৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের সব ফার্মেসিকে লাইসেন্সের আওতায় আসার জন্য চার মাস সময় দিয়েছেন। এরপরও সেগুলো লাইসেন্সবিহীন থাকলে কঠোর পদক্ষেপ নিতে ওষুধ প্রশাসন অধিদফতরের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১৮ অক্টোবর) ‘জাতীয় ওষুধনীতি-২০১৬ বাস্তবায়ন কৌশল’ বিষয়ক এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘দেশে ১৯ হাজার ২৪ টি লাইসেন্সবিহীন ওষুধের দোকান রয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা দেখবেন কাকে কাকে লাইসেন্স দেওয়া যায়, তাদেরকে দেবেন। আর যারা যোগ্য নয় তাদেরকে লাইসেন্স দেবেন না। চার মাসের মধ্যে ওষুধের দোকানগুলো লাইসেন্স না নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, লাইসেন্সবিহীন কোনও ওষুধ বাজারে বিক্রি হবে না, সরকারের এমন কঠোর মনোভাব রয়েছে। ওষুধনীতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের শিক্ষক অধ্যাপক এবিএম ফারুক, ডায়াবেটিস সমিতির সভাপতি একে আজাদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ ওষুধ শিল্প সমিতি ও ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট শিল্প সমিতির প্রতিনিধিরা। 

/জেএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম