বিএসএমএমইউতে ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সার্ভিস চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১৬:২৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৬:২৮

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন (ক্লিনিক্যাল প্যাথলজি) বিভাগে ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন (ক্লিনিক্যাল প্যাথলজি) বিভাগে ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সার্ভিস চালু করা হয়েছে। আগামীকাল ১ নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু করা হবে। স্যাম্পল জমা দেওয়ার ২ ঘণ্টার মধ্যেই জরুরি ভিত্তিতে রিপোর্ট দেওয়া সম্ভব হবে। ল্যাবরেটরি মেডিসিন বিভাগে বর্তমানে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেবা বিদ্যমান রয়েছে। কিন্তু এখন থেকে দিন রাত ২৪ ঘণ্টাই এই সেবা চালু থাকবে। এই জরুরি সেবা চালু হওয়ায় দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি দ্রুত চিকিৎসাসেবাও দেওয়া সম্ভব হবে। এ উপলক্ষে সোমাবর (৩০ অক্টোবর) ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সার্ভিস চালু উপলক্ষে আয়োজিতে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘আধুনিক চিকিৎসা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা নির্ভর, তাই রোগীদের জরুরি প্রয়োজনেই ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ২৪ ঘণ্টা ল্যাবরেটরি সেবা চালু করা হলো।’

অধ্যাপক ডা. কামরুল হাসান খান আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১ হাজার ৯০৪টি শয্যা, ৪৬০ জন ফ্যাকাল্টি মেম্বার, ৫২টি বিভাগ, ৯৫টি পোস্ট গ্রাজুয়েট কোর্স, ৪২টি অধিভুক্ত মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট।এ বিশ্ববিদ্যালয় থেকে ২২টি মেডিক্যাল কলেজে ৬২টি রেসিডেন্সি কোর্স পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন গড়ে বহিঃবিভাগে ৮ হাজার রোগী সেবা নিচ্ছেন। শিগগিরই আরও ১ হাজার শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর কার্যক্রম এগিয়ে চলছে। আশা করি, চলতি বছরের নভেম্বরের মধ্যেই ডে কেয়ার সেন্টার ও ডিসেম্বরের মধ্যে সাধারণ জরুরি বিভাগ চালু হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন), অধ্যাপক ডা. মো শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল্যাবরেটরি মেডিসিন (ক্লিনিক্যাল প্যাথলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো কুদ্দুস উর রহমান।

 

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম